এটিএমে টাকা ভরার সময় দুষ্কৃতী হানা
দি নিউজ লায়ন ; এটিএম কাউন্টারে টাকা ভরার সময় দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল বার্নপুরে। দুষ্কৃতীদের গুলিতে টাকা ভরতে আসা এজেন্সির কোম্পানী কর্মী আহত হয়েছেন। হীরাপুর থানার রিভারসাইডে এই ঘটনা ঘটে বুধবার রাত ৮ টা নাগাদ। এসবিআই ব্যাঙ্কের এক এটিএম কাউন্টারে যখন টাকা রিফিলিং এর জন্য গাড়ি এসেছিল।
তখনই মোটরবাইকে করে দুষ্কৃতীরা এসে গুলি চালায়। কর্মীদের হাতে থাকা ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। তবে টাকার অঙ্ক কত ছিল তা বলতে পারেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। স্থানীয় ভরদ্বাজপল্লীর বাসিন্দারা জানান দুস্কৃতীরা শূণ্যে তিন রাউন্ড গুলি চালিয়েছে। মোটরবাইক নিয়ে এয়ারস্ট্রিপের দিকে পালিয়ে যায়।
ঘটনার তদন্তে নেমেছে হীরাপুর থানার পুলিশ। এজেন্সির কর্মীর হাতে গুলি লাগে। তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে এটিএম এ টাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ চেষ্টা করা হচ্ছে পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকায় কোন দোকান বাড়ির সামনে কোন সিসিটিভি ক্যামেরা ছিল কিনা বা রাস্তাতে কোথাও সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা সেখান থেকে ফুটেজ সংগ্রহ চেষ্টা চালাবে তদন্তকারীরা পুলিশ মনে করছে স্থানীয় দুষ্কৃতীদের পাশাপাশি এই ঘটনায় বিহার বা ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা ও জড়িত থাকতে পারে।
অপারেশন চালানোর পর দুষ্কৃতীরা এই দুইটার যে পালিয়ে গিয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীদের যে কারণে ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকার থানা গুলি কে সতর্ক করা হয়েছে সেখানে নজরদারি চলছে পাশাপাশি বানপুর শহরেও নজরদারি চালানো হচ্ছে।
এটিএম এ যে ব্যাংক কর্মীরা টাকা ভরতে এসেছিলেন তাদের কেউ জেরা করছে পুলিস। দ্রুত দুষ্কৃতীদের নাগাল পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Post a Comment